বাসে আগুন দিয়ে পালানোর সময় গ্রেফতার

বাসে আগুন দিয়ে পালানোর সময় গ্রেফতার

রাজধানীতে বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক দুষ্কৃতকারীর। এই ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

শাহ আলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের সময় শাহ আলী থানাধীন উত্তর নবাবের বাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় তারা তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া দিয়ে একজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের একজন প্রাণ ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া তরুণ পানিতে ডুবে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজন ধৃত দুষ্কৃতকারীকে পুলিশে সোপর্দ করে।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসে অগ্নিসংযোগের এই ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পানিতে ডুবে নিহত দুষ্কৃতকারীর নাম সাইয়াফ (১৮) এবং গ্রেফতার হয়েছেন রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)।

নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন-

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে মৃত্যু

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin