চার বিভাগে নতুন কমিশনার

চার বিভাগে নতুন কমিশনার

এবার দেশের ৪ বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন এনেছে সরকার। খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেনকে খুলনার বিভাগীয় কমিশনার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহীর বিভাগীয় কমিশিনার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমানকে বরিশালের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin