বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণ

বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে একটি ও বিমানবন্দর ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় অপর একটি ককটেল বিস্ফোরণ হয়। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কল্যাণপুর বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায়ও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তাই কাউকে শনাক্ত করা যায়নি।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin