বাসে নারীকে হেনস্তার ঘটনায় হেলপার গ্রেফতার

বাসে নারীকে হেনস্তার ঘটনায় হেলপার গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা স্ট্যান্ড এলাকায় গণপরিবহনে এক নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান পরিবহনের হেলপার মো. নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ২৭ অক্টোবর দুপুরে ধানমন্ডি-১৫ থেকে রমজান পরিবহনের বাসে বছিলার উদ্দেশে যাত্রা করেন এক নারী শিক্ষার্থী। বাসটি বছিলা মেট্রো হাউজিং এলাকায় পৌঁছালে হেলপার নিজাম উদ্দিন ওই শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীকে মারধর করেন। আত্মরক্ষায় ভিকটিম জুতা দিয়ে হেলপারকে প্রহার করেন।

ঘটনার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর র‌্যাব-৪ সরেজমিনে তদন্তে নামে এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করে।

পরে ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin