ভিটামিন ‘সি’সমৃদ্ধ ফল বাতাবিলেবু। বেশির ভাগ এলাকায় এটি জাম্বুরা নামে পরিচিত। পাহাড়ি এলাকায় বলা হয় কন্ডাল। পাহাড়ে ফলটির ব্যাপক উৎপাদন হয়। কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর রাঙামাটি জেলায় ৬০০ কোটি টাকার বাতাবিলেবু উৎপাদন হয়েছে। ভাদ্র ও আশ্বিন—এ দুই মাস ভরা মৌসুম থাকে বাতাবিলেবুর। বাগানিরা বুধ ও শনিবার সাপ্তাহিক হাটে রাঙামাটি শহরে নৌকাভর্তি বাতাবিলেবু নিয়ে আসেন। ক্রেতা–বিক্রেতার দাম হাঁকাহাঁকি চলে শহরের বনরূপার ভাসমান হাটে। পরে পাইকারেরা এই ফল কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে।