বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে কলা খেতে গিয়ে গলায় আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড় বোনের সঙ্গে কলা খাওয়ার সময় হঠাৎ অসাবধানতাবশত কলার টুকরো শিশুটির গলায় আটকে যায়। মুহূর্তেই অচেতন হয়ে পড়ে মোতালেব। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় পাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার গলায় কলার টুকরো আটকে গিয়েছিল। এ ধরনের ঘটনায় শিশু মৃত্যুর নজির আছে বলে জানান তিনি।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin