কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০

কুমিল্লা সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা–কর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লা আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, নিষিদ্ধ সহযোগী সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মী।

এর আগে গতকাল শনিবার মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ী বাতাবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করেন। মহাসড়কে ঝটিকা মিছিলের পরপরই অভিযানে নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। পরে গতকাল রাতভর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ নেতা–কর্মীকে আটক করে পুলিশ।

আজ সকালে এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে এই মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin