‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড’ পেলেন আ খ ম হাসান 

‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড’ পেলেন আ খ ম হাসান 

১৩তম ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাট্যজগতে বিশেষ অবদান স্বরূপ তাকে শ্রেষ্ঠ নাট্য অভিনেতার সম্মাননা দেওয়া হয়।

এ সময় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অভিনেত্রী দিলারা জামান ও নাট্যকার রাজীব মণি দাস।  

পুরস্কার পেয়ে অনুভূতি জানিয়ে আ খ ম হাসান বলেন, সাধারণ দৃষ্টিতে সবাই মানুষ, কিন্তু কর্মগুণে মানুষের পরিচয় পরিস্ফুটিত হয়। আর সেই কর্মফলের স্বীকৃতি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পুরস্কারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি ও উপস্থিত সবাইকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা শামীম জামান, নির্মাতা সকাল আহমেদ, বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিন অসুসহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট্য ব্যক্তিবর্গরা।

এনএটি  

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin