বছরে ১০ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব

বছরে ১০ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব

বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ২১টি প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন।

শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির নেতারা। এ সময় চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করে ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি করা হয়।

এতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া শিক্ষা, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবি যৌক্তিকতা পেশ করেছে সংগঠনটি। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও রেশন পদ্ধতি চালি করারও দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। তিনি বলেন, ২০১৫ সালের বৈষম্যযুক্ত অষ্টম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর যাবত বাংলাদেশের সর্বস্তরের কর্মচাররা বৈষম্যমুক্ত নবম পে স্কেল এবং ৭ দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন স্মরকলিপি প্রদর্শনসহ কর্মসূচি পালন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পে- কমিশনের কাছে আমাদের দাবি, দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষন, ৬ সদস্য পরিবারের জীবন যাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কেল প্রদানের জন্য প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের কাছে আমরা ২১ টি প্রস্তাবনা উপস্থাপন করছি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin