‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগ-বাটোয়ারার জন্য হয়নি’

‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগ-বাটোয়ারার জন্য হয়নি’

আসন্ন জাতীয় নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণের পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগ-বাটোয়ারার জন্য হয়নি, হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকার গঠনের পর চুক্তি ভঙ্গ করে অনেক উপদেষ্টা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’ শীর্ষক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘জাতীয় নাগরিক জোট’।

এতে তারেক রহমান বলেন, উপদেষ্টারা যদি নির্বাচনে আসতে চান, তবে আগে পদত্যাগ করে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জনগণের আন্দোলনের ফসল কেউ ভাগাভাগি করতে পারবে না।

তিনি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে লন্ডনের মিটিংয়ে নাকি ছাত্র উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের শর্ত দেওয়া হয়েছিল। এর মানে কি তাদের এমপি বানানোর পরিকল্পনা চলছে? উপদেষ্টারা কি শেখ হাসিনার মতো হতে চান? শেখ হাসিনা যেমন নিজেই নির্বাচনের আয়োজক ও প্রার্থী, তারাও এখন সেই পথেই হাঁটছেন।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন বলেন, একদল নেতা বলেন, ভারত আমাদের বন্ধু। কিন্তু যে দেশ ফেলানিকে ঝুলিয়ে রাখে, সীমান্তে আমাদের মানুষ হত্যা করে, তারা বন্ধু হতে পারে না। উপদেষ্টাদের বলবো, আপনারাও যদি ভারতপ্রীতি করেন, শেখ হাসিনার মতো আপনাদেরও পতন হবে।

সভাপতির বক্তব্যে জিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

বিক্ষোভে বেকার মুক্তি পরিষদের চেয়ারম্যান আতিক রাজা, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin