বদরুদ্দীন উমরের স্মরণে শোকসভা ১৯ সেপ্টেম্বর, জাতীয় কমিটি গঠন

বদরুদ্দীন উমরের স্মরণে শোকসভা ১৯ সেপ্টেম্বর, জাতীয় কমিটি গঠন

লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের স্মরণে ১৯ সেপ্টেম্বর একটি শোকসভা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।

শোকসভা আয়োজনের জন্য ‘মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমর শোকসভা জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমকে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফয়জুল হাকিম ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন হাসিবুর রহমান, মুশতাক হোসেন, এস এম কামাল উদ্দিন, বজলুর রশীদ ফিরোজ, বেলাল চৌধুরী, মাসুদ রানা, আবুল হাসান রুবেল, আকবর খান, তৈমুর খান অপু, নাসিরউদ্দিন আহমেদ নাসু, মাসুদ খান, আফজালুল বাসার, হাসান ফকরি, মোহাম্মদ কাইয়ুম, কাজী ইকবাল, ফিরোজ আহমেদ, ফারুক ওয়াসিফ, ওমর তারেক চৌধুরী, মোহন রায়হান, শফি রহমান, মফিজুর রহমান লাল্টু, মুঈনুদ্দীন আহমেদ, আবিদুল ইসলাম, তাসলিমা আক্তার, শামসুজ্জামান মিলন, সাইফুজ্জামান হিরো, নাসিরউদ্দিন এলান, কামাল হোসেন বাদল, রফিক আহমেদ, সৌরভ রায়, মিতু সরকার, সাজ্জাদ সুমন, সুমন মল্লিক, রুমীয়া রুমী, দীপা মল্লিক, মাহফুজ আহমেদ, মোহাম্মদ বোরহান, আফরোজা ইসলাম আখি, বাচ্চু ভূঁইয়া, মিজানুর রহমান কচি, বিনয়ন চাকমা, উজ্জ্বল বালো, জান্নাতুল নাঈম, বকতিয়ার আবির চৌধুরী, ওবায়দুর ভূঁইয়া, রাহাত, মো. লিয়াকত আলী, আরিফ খান ইউসুফজাই, মো. আবদুস সাত্তার, সাদিকুর রহমান রাজু, রোনাল চাকমা, অংশালা মারমা, তাসকিনা ইয়াসমিন, অমল ত্রিপুরা, সাঈদ নোয়াব, বিধান দাস, কামরুন্নাহার, ঝুমুর, ইউসুফ রেজা ও মো. ইমরান খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বেলা ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শোকসভা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

৭ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে বদরুদ্দীন উমরের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin