বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে পরিণীতি

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন প্রায় মাসখানেক আগে। সেই ঘোষণার পর তিনি আর প্রকাশ্যে আসেননি। এবার নিজের ইউটিউব চ্যানেলে বেবি বাম্প নিয়ে নতুন ভিডিওতে দেখা দিলেন এ অভিনেত্রী। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই চ্যানেলেই আবার নতুন ভিডিও নিয়ে এসে অনুরাগীদের চমকে দিলেন পরিণীতি।

ভিডিওতে অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় পরিণীতির চেহারা। এই ভিডিওতে পরিণীতি নিজেই বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করব। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেব। সেই চ্যানেলের আটমাস হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারব না। রান্নার ভিডিও করতেও পারব না। তবে আমি যে ভিডিও পোস্ট করব তা সকলের মনে ধরবে, ভালো লাগবে।’

আরও পড়ুন:

দেখুন পরিণীতির বিয়ের ছবিকাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য পরিণীতির

আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর একটি মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ এছাড়া দুজনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে অনুরাগীরা। এখন বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

এমএমএফ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin