এক অ্যালবামে চার শিল্পী

এক অ্যালবামে চার শিল্পী

প্রকাশিত হচ্ছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা-সুরে এই অ্যালবামে রয়েছে মোট চারটি নতুন গান।

অ্যালবামে দৃশ্যের ছায়া গানটি গেয়েছেন সোমনুর মনির কোনাল, একইভাবে বুঝলাম- মাশা ইসলাম,  বোঝাপড়া শব্দটা- অন্তরা রহমান এবং থাকলে সাহস গানটি গেয়েছেন দোলা রহমান।

ব্লুজ ঘরানার এই চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বৈচিত্র অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরণের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।

অ্যালবামটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, অনেকদিন থেকেই একটা অনিশ্চিত সময় করছি। ঠিক যেটা চাই, সেটার সঙ্গে বাস্তবতা মিলছে না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সঙ্গে আলাপ করতে গিয়ে মনে হল, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর এবং সংগীতায়োজনের ধরণে যদি আরেকটু বৈচিত্র আনা যায় তাহলে শিল্পীরা আত্মিকভাবে কথার সঙ্গে নিজের বাস্তবতার সাথে সংযুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হতে যাচ্ছে। জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘দৃশ্যের ছায়া’ গানটি দিয়ে শুরু হতে যাচ্ছে এ প্রকাশযাত্রা। ‘বুঝলাম’ অ্যালবামের গানগুলো প্রকাশিত হবে গানশালা- ইকেএনসি ইউটিউবে।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin