বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

‘মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাকড়াই গ্রামে স্থানীয় শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সোহেল আহমেদ, সাবেক সভাপতি ফরহাদ হোসেন, বর্তমান সভাপতি তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও অন্যরা।

শিশুদের হাতে ফুটবল পৌঁছে দেওয়ার মুহূর্তটি ছিল আনন্দময়।

কেউ খুশিতে লাফ দিয়েছে, কেউ আবার সঙ্গে সঙ্গেই খেলায় মেতে উঠেছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশাদ ইসলাম (১৩) বলেন, ‘এখন আমরা নিয়মিত খেলাধুলা করতে পারব। এতে শরীর ভালো থাকবে, পড়াশোনাতেও মনোযোগ বাড়বে। শুভসংঘকে ধন্যবাদ।   শুভসংঘ বীরগঞ্জ শাখার সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘শুধু খেলাধুলাই নয়, সমাজ উন্নয়ন ও মানবিক কাজেও তরুণদের সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। ’ 

অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, খেলাধুলায় উৎসাহ দিলে শিশু-কিশোররা মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে এবং শারীরিক-মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে।

এনডি

Comments

0 total

Be the first to comment.

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin