সুনামগঞ্জ সীমান্ত থেকে ১৪ ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

সুনামগঞ্জ সীমান্ত থেকে ১৪ ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে ২৮ বিজিবি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্যমতে, মঙ্গলবার দিনগত রাত ৩টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তের বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সে সঙ্গে অভিযান চালিয়ে যে সব ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে সেগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin