বেনাপোল দিয়ে ভারতে গেলো আরও ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ

বেনাপোল দিয়ে ভারতে গেলো আরও ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারতে গেলো ২৬ দশমিক ৩৫ মেট্রিক টন ইলিশ মাছ। যা ২৬ হাজার ৩৫৮ কেজি। এ নিয়ে গত দুই দিনে ৬৩ টন রফতানি হলো। 

এর মধ্যে গত মঙ্গলবার রাত ১টার দিকে প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি এবং বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ ভারতে রফতানি হয়। ১২ দশমিক ৫০ ডলার কেজিতে এই ইলিশ রফতানি করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় এক হাজার ৫২৫ টাকা।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘বেনাপোল স্থলবন্দর দিয়ে গত মঙ্গলবার সাতটি ট্রাকে ৩৭ হাজার ৪৬০ কেজি ও বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টি ট্রাকে ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ ভারতে রফতানি হয়। এ নিয়ে দুই দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৬৩ টন ৮১৮ কেজি।’ 

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট এক হাজার ২০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে রফতানিকারকদের আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এজন্য দ্রুত মাছগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

দুর্গাপূজা ঘিরে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয়। এবার রফতানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন রফতানির অনুমোদন দেওয়া হয়।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, এবার দুর্গাপূজায় ৩৭টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ১২শ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে সরকার। তারই আলোকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদনকৃত ইলিশ রফতানি শেষ করতে হবে। ১২ দশমিক ৫০ ডলার কেজিতে এই ইলিশ রফতানি করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ১ হাজার ৫২৫ টাকা। প্রতিটি ইলিশের ওজন প্রায় এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে।

অথচ এদিন যশোর শহরের মাছের আড়তে ৫০০ থেকে ৬০০ গ্রাম আকারের প্রতি কেজি ইলিশ মাছ ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫৫০ টাকায় পাইকারি বেচাকেনা হয়েছে। খুচরা বাজারে সেই ইলিশ কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে ভোক্তাকে কিনতে হচ্ছে; অর্থাৎ দেশের খুচরা বাজারের দামের চেয়ে কম দামে ইলিশ ভারতে রফতানি হচ্ছে বলে জানালেন যশোর বড় বাজার মৎস্যজীবী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শেখ পিয়ার মোহাম্মদ।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin