পটিয়ায় মিনিবাসের চাপায় নারী নিহত

পটিয়ায় মিনিবাসের চাপায় নারী নিহত

চট্টগ্রাম: পটিয়ায় মিনিবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভেল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে শহরমুখী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী নারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম মুখী মিনিবাস চাপায় ঘটনাস্থলেই এক নারী পথচারী মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন। গাড়ি টি জব্দ করে পুলিশ এর হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

বিই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin