বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষকের

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দিদারুল আলম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, রাতে পৌর সদরের বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল শিক্ষক দিদারুল আলমকে সজোরে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পর নিহত শিক্ষকের মরদেহ বিনা ময়নাতদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/এমএন/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin