কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই স্মার্টফোনে ভালো মানের ছবি তোলা যায়

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই স্মার্টফোনে ভালো মানের ছবি তোলা যায়

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে ভিভো বাংলাদেশ। ‘ভি৬০ লাইট’ মডেলের ফোনটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তিনির্ভর ফোনটিতে সনি আইএমএক্স৮৮২ সেন্সর থাকায় সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। গতকাল রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসরে চলা ফোনটিতে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৯০ ওয়াটের ফ্লাশ চার্জসুবিধা থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি জানান, বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ নকশা আর উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ফোন আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে।

এআই ইমেজ স্টুডিও যুক্ত ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি ফোর–জি ও ফাইভ–জি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ৮ ও ১২ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম যথাক্রমে ৩৪ হাজার ৯৯৯ টাকা ও ৪৩ হাজার ৯৯৯ টাকা। নীল ও কালো রঙে বাজারে আসা ফোনটি কিনলে বিভিন্ন উপহারও পাওয়া যাবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin