বেসরকারি ব্যাংক টেলার পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন

বেসরকারি ব্যাংক টেলার পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন

বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘টেলার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের বিবরণ

পদের নাম: টেলারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।ন্যূনতম স্নাতক বা পাস কোর্স যেকোনো বিষয়ে সিজিপিএ–৪–এর স্কেলে ২.৫০–এর নিচে নয় বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য। এসএসসি ও এইচএসসিতে ৫–এর মধ্যে সিজিপিএ–৩ বা সমমানের থাকতে হবে।

অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়

নিবেদিত ও স্বপ্রণোদিত হতে হবে।

শক্তিশালী যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলা ও লেখার ক্ষমতা থাকতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষতা ও বিশ্লেষণ দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।কর্মক্ষেত্র: অফিস।বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর।কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।বেতন: আলোচনা সাপেক্ষে।সুযোগ-সুবিধা: বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫।

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin