সরকারি সফরে তুরস্কে গেলেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

সরকারি সফরে তুরস্কে গেলেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে বুধবার (১ অক্টোবর) তুরস্কের  উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।   আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ১-৫ অক্টোবর  তুরস্ক সফর করবেন। সফরকালে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক  প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।  

এছাড়াও, সম্মানিত বিমানবাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।  

সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ৬ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

এজেডএস/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin