বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দেড় কিলোমিটারজুড়ে অবৈধ যান চলাচলের ছড়াছড়ি। দুপচাঁচিয়া উপজেলার নাগর নদ থেকে তিশি গাড়ি এলাকা পর্যন্ত সড়কে বেশ কয়েকটি বাঁক আর অবৈধ যান চলাচলের দাপটের কারণে ঘটছে হতাহতের ঘটনা। প্রশাসন থেকে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হলেও অবৈধ যান চলাচল বন্ধ হচ্ছে না। সড়কে বিশৃঙ্খল এই অবস্থা নিয়ে ছবির গল্প—