৩০টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আর এসব পদে নিয়োগ দেওয়া হবে মোট ২১৪ জনকে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু ৮ অক্টোবর।
পদের নাম ও সংখ্যাসহ বিবরণ: ১। সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল) পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা ২। তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ) পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ৩। উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল) পদসংখ্যা: ১২ বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ৪। সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন) পদসংখ্যা: ১১ বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
৫। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা ৬। প্রশিক্ষক (ডেক) পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা ৭। প্রশিক্ষক (ইঞ্জিন) পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা ৮। ডুবুরি পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা ৯। কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা ১০। কারিগরি সহকারী পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা ১১। কারিগরি সহকারী (তড়িৎ) পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
১২। কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল) পদসংখ্যা: ৭ বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা ১৩। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৫ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ১৪। নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২০ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ১৫। স্পিডবোট ড্রাইভার পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ১৬। মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ১৭। শুল্ক আদায়কারী পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ১৮। ড্রাইভার পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ১৯। ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ) পদসংখ্যা: ৫ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ২০। ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান কাম-পাম্প ড্রাইভার/পাম্প ড্রাইভার-কাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা ২১। লস্কর পদসংখ্যা: ২১ বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা ২২। মার্কম্যান পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা ২৩। অফিস সহায়ক পদসংখ্যা: ১৫ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা ২৪। শুল্ক প্রহরী পদসংখ্যা: ২৩ বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা ২৫। নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ড পদসংখ্যা: ২৯ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা ২৬। স্টোর হেলপার পদসংখ্যা: ৫ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা ২৭। বাস হেলপার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা ২৮। নাইট গার্ড পদসংখ্যা: ৪ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা ২৯। মালি পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা ৩০। পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা: ১৩ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
আবেদনের বয়স: ১৫/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির ৪ নম্বর কলাম অনুযায়ী হতে হবে। সাধারণত ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে, তবে কিছু পদের জন্য বয়সসীমা ভিন্ন হতে পারে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিআইডব্লিউটিএর নিয়োগ সংক্রান্ত ওয়েবপোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।
আবেদন ফি: ১-৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫-৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৯-২০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২১-৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হচ্ছে ৮ অক্টোবর সকাল ১০টায়। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা। আবেদন ফি জমা দিতে হবে ইউজার আইডি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে, যা পরে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জানানো হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করতে হবে।
এসআই