উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা, আহত ৬

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা, আহত ৬

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোনে ধারণ করা এক ফুটেজে দেখা যায়– একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে পেটাচ্ছে কয়েকজনকে। পরে জানা যায়, হামলার শিকার ব্যক্তিরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী। এ ঘটনায় আহত হন ৬ জন।

আহতদের অভিযোগ, হামলার আগে বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি-ধামকি দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলা তাদেরই কাজ বলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা।

পরে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পুলিশকে সাথে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তারা।

/এএম

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin