বিআইডব্লিউটিএতে বড় নিয়োগ, ৩০ ক্যাটাগরির পদে নেবে ২১৪ জন

বিআইডব্লিউটিএতে বড় নিয়োগ, ৩০ ক্যাটাগরির পদে নেবে ২১৪ জন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। এসব পদে মোট ২১৪ জন নিয়োগ পাবেন। শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হবে ৮ অক্টোবর থেকে।

পদের নাম ও সংখ্যাসহ বিবরণ—

১। সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)পদসংখ্যা: ৩বেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা২। তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)পদসংখ্যা: ২বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা৩। উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল)পদসংখ্যা: ১২বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা৪। সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)পদসংখ্যা: ১১বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

৫। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তাপদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা৬। প্রশিক্ষক (ডেক)পদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা৭। প্রশিক্ষক (ইঞ্জিন)পদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা৮। ডুবুরিপদসংখ্যা: ২বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা৯। কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ২বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা১০। কারিগরি সহকারীপদসংখ্যা: ৩বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা১১। কারিগরি সহকারী (তড়িৎ)পদসংখ্যা: ২বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

১২। কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল)পদসংখ্যা: ৭বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা১৩। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৫বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা১৪। নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ২০বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা১৫। স্পিডবোট ড্রাইভারপদসংখ্যা: ২বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা১৬। মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিকপদসংখ্যা: ৬বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা১৭। শুল্ক আদায়কারীপদসংখ্যা: ৬বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা১৮। ড্রাইভারপদসংখ্যা: ২বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৯। ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ)পদসংখ্যা: ৫বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা২০। ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান কাম-পাম্প ড্রাইভার/পাম্প ড্রাইভার-কাম ইলেকট্রিশিয়ানপদসংখ্যা: ৩বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা২১। লস্করপদসংখ্যা: ২১বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা২২। মার্কম্যানপদসংখ্যা: ৬বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা২৩। অফিস সহায়কপদসংখ্যা: ১৫বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা২৪। শুল্ক প্রহরীপদসংখ্যা: ২৩বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা২৫। নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ডপদসংখ্যা: ২৯বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৬। স্টোর হেলপারপদসংখ্যা: ৫বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা২৭। বাস হেলপারপদসংখ্যা: ১বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা২৮। নাইট গার্ডপদসংখ্যা: ৪বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা২৯। মালিপদসংখ্যা: ১বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা৩০। পরিচ্ছন্নতাকর্মীপদসংখ্যা: ১৩বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

আবেদনের বয়সসীমা—

১৫/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির ৪নং কলাম অনুযায়ী হতে হবে। সাধারণত ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে, তবে কিছু পদের জন্য বয়সসীমা ভিন্ন হতে পারে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়োগসংক্রান্ত ওয়েবপোর্টাল এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন।

আবেদন ফি—

১-৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫-৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৯-২০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ২১-৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১০টা থেকে

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ইউজার আইডি প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে, যা পরবর্তী সময়ে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জানানো হবে। আবেদনের বিস্তারিত তথ্যে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

Comments

0 total

Be the first to comment.

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা Prothomalo | নিয়োগ

বেসরকারি সংস্থায় বাজেট অ্যান্ড রিপোর্টিং বিভাগে চাকরি, মাসে বেতন ১০৮৫৮৯-১,৩৫,৭৩৬ টাকা

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin