রাজবাড়ীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শ্রীপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা বাবর আলী জানান, শ্রীপুর তালতলা এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সজিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin