বিচারের আগে ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ

বিচারের আগে ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, বিচার হওয়ার পর যদি আদালত মনে করেন— আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে। তাতে আমাদের কোনও আপত্তি নেই। তবে বিচার শেষ হওয়ার আগে দলগুলো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেইসঙ্গে আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না।। যদি কেউ তাদেরকে নির্বাচন করার সুযোগ দিতে চায়, তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে এই সুযোগ দেবে।

তিনি বলেন, যদি ১/১১ ফিরে আসে, তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেছেন, আমরা তো আর কোথাও পালাতে পারবো না। যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আপনারা বিদায় নেন।

তিনি আরও বলেন, সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না। তারা মনে করে, দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনও গড়িমসি করছে।

নুরের ওপর যে হামলা হয়েছে, এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন,  যারা হামলা চালিয়েছে, এখনও তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin