বিদ্যুৎ আমদানির দাম পরিশোধের নিয়ম শিথিল

বিদ্যুৎ আমদানির দাম পরিশোধের নিয়ম শিথিল

বিদ্যুৎ আমদানির মূল্য পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ কেনার চুক্তির আওতায় বৈদেশিক মুদ্রা লেনদেনকারী  ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পৃথক অনুমতি ছাড়াই বিদেশে অর্থ পাঠাতে পারবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধের প্রক্রিয়া সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র সরকার অনুমোদিত দ্বিপাক্ষিক বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে আমদানিকৃত বিদ্যুতের বিপরীতে অর্থ পাঠাতে পারবে। এ সময় তাদের বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিবিধান, গ্রাহক যাচাই (কেওয়াইসি), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

এছাড়া, যেখানে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রযোজ্য, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই অর্থ পরিশোধ করতে হবে। একইসঙ্গে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত লেনদেনের নিয়মিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানির আর্থিক লেনদেন আরও সহজ হবে এবং জ্বালানি সরবরাহে ধারাবাহিকতা রক্ষা করতে সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Comments

0 total

Be the first to comment.

ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উপদেষ্টা BanglaTribune | বিদ্যুৎ ও জ্বালানি

ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উপদেষ্টা

আগামী ডিসেম্বরে মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান...

Sep 30, 2025

More from this User

View all posts by admin