বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: আমির খসরু

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: আমির খসরু

চট্টগ্রাম: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার উৎসব সবার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারিক বিল্ডিং একতা গোষ্ঠী পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব‌ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। ছোটবেলা থেকে আমরা উৎসবমুখর পরিবেশে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতাম। এটা সর্বজনীন উৎসব। উৎসবমুখর পরিবেশে সবাই দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন।  

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা নুরুল আমিন, একতা গোষ্ঠী পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক রনি ধর, যুগ্ম সম্পাদক সত্যজিৎ দাস রাসেল, উদযাপন পরিষদ নেতা সুরজিৎ কর মুক্তি, কিশোর চৌধুরী, শিবপ্রসাদ চৌধুরী, শাওন চৌধুরী বিভাস প্রমুখ।

পরে আমির খসরু দক্ষিণ কাট্টলী হরি মন্দির ও কালী মন্দির শারদীয় দুর্গাপূজা উৎসব পরিদর্শন করেন। এ সময় শারদীয় শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর আলম, বিএনপি নেতা আবুল হাসেম, জেসমিন খানম, আবু জহুর, সাইফুল আলম, মো. শফিউল্লাহ, নূর সেলিম বাঙালি, পূজা উদযাপন পরিষদের নেতা সৈকত দাস, মিঠুন সরকার, সমরকান্তি দাস, প্রান্ত চৌধুরী, বাঁধন ধর, বিশু দাস, লিটন দাস, সুনীল দাস প্রমুখ।

এআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin