বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

দুর্ঘটনায় বাম পায়ে আঘাত পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার (১১ অক্টোবর) তার বাসভবনে যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ সময় জোনায়েদ সাকি ডা. রফিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগেঞ্জের বাসভবনে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে ফেরার পথে রাস্তা পার হাওয়ার সময় বাম পায়ে গুরুতর ব্যাথা পান ডা. রফিকুল ইসলাম।

পরে এমআরআই ও এক্স-রে পরীক্ষায় দেখা যায়, তার বাম পায়ের লিগামেন্ট ও টেন্ডনে আঘাত লেগেছে। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসকদের পরামর্শে কমপক্ষে তিন সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকতে হবে ডা. রফিকুল ইসলামকে।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin