বিএনপি নেতা ইশরাকের বাগদান

বিএনপি নেতা ইশরাকের বাগদান

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।  তার জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বাগদান ও আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেখানে স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।

এএটি  

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin