বাগদান সেরেছেন ইশরাক

বাগদান সেরেছেন ইশরাক

বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে শুক্রবার রাতে আংটি পরিয়েছেন ইশরাক হোসেন।

পারিবারিকভাবেই তাদের বিয়ের এই প্রাথমিক পর্ব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন।

হবু দম্পতির জন্য দুই পরিবারের পক্ষ থেকেই দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin