বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১৫ বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১১ এর সদস্যরা।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে এ গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ১১ বিজিবির দায়িত্বপূর্ণ মাঝিরকাটা এলাকায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তপথে গরু চোরাচালান রোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।
জব্দ ১৫ গরু সিজার ফরম প্রস্তুত করা হয়েছে এবং বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হবে আগামী দু-একদিনের মধ্যে।
এসআরএস