বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে আইএমএফ আবাসিক প্রতিনিধি

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে আইএমএফ আবাসিক প্রতিনিধি

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঢাকা কার্যালয়ের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

কেএইচ/এমএএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin