ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো মরা গন্ডার

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো মরা গন্ডার

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এসেছে একটি মরা গন্ডার। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর ফলে পাহাড়ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মরা গরু, সাপ ও মাছ ভেসে আসছিল। এরইমধ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় একটি মরা গন্ডার ভেসে আসে।

ধারণা করা হচ্ছে, গন্ডারের আবাসস্থল তলিয়ে যাওয়ায় বন্যার পনিতে ডুবে মারা গেছে এবং ভেসে এসে তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তারা।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্য কোথাও সরানো সম্ভব নয়। তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুঁতে ফেলার জন্য বলা হয়েছে।

যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, পচন ক্রিয়া শেষ হলে গন্ডারটির দেহাবশেষ সংরক্ষণ করা হবে। পরে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।

/এএম

 

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin