বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ও জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন ড. উত্তম বড়ুয়া, রবীন্দ্র দাস, সমীর বড়ুয়া টিটু, প্রকৌশলী জয়সেন, জে সত্যপাল ও ইলিয়াস আলীসহ নেতারা। বক্তারা বলেন, উদয় কুসুম বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিরীহ গ্রামবাসীর পক্ষ নিয়ে অবস্থান করেছিলেন।

নেতৃবৃন্দ অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি- উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin