বিএসটিআই মহাপরিচালকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএসটিআই মহাপরিচালকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতে লুলজিম প্লানা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (৬ অক্টোবর) বিএসটিআইর প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কসোভোর রাষ্ট্রদূত এবং বিএসটিআই মহাপরিচালক উভয় দেশের জাতীয় মান সংস্থাগুলোর কার্যক্রম ও কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তারা পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে মান সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।   আলোচনায় দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, মান সনদের পারস্পরিক স্বীকৃতি ও মান নির্ধারণ প্রক্রিয়ায় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে বিস্তারিত আলাপ হয়। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করবে।

বিএসটিআই মহাপরিচালক রাষ্ট্রদূতকে মান ও মানদণ্ড প্রণয়ন, পরিমাপবিদ্যা এবং টেস্টিং ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নে বিএসটিআইয়ের বর্তমান উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।

এসএমএকে/এএটি  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin