বুলবুল-ফারুক-পাইলটসহ বিসিবিতে নির্বাচিত হলেন যারা 

বুলবুল-ফারুক-পাইলটসহ বিসিবিতে নির্বাচিত হলেন যারা 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন শেষে  ফল ঘোষণা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট হয়। তার পর ঘোষণা হয়েছে ফল। 

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন- 

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলী খান। ঢাকা বিভাগ- নাজমুল আবেদীন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।সিলেট বিভাগ- রাহাত শামস।রাজশাহী- মোখলেসুর রহমান।রংপুর- হাসানুজ্জামান।

আলোচিত ক্লাব ক্যাটাগরির নির্বাচনও হয়েছে অনেকটা একপেশে। তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থীরা নাম প্রত্যাহার করে নেওয়ায় ছিল না তেমন উত্তেজনা। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছিলেন ১৭ জন, এর মধ্যে  অনুমিতভাবেই বেরিয়ে এসেছেন ১২ জন। এই ক্যাটাগরিতে ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন, যাদের ৩৫ জনই সরাসরি না এসে ই-মেইলে ভোট দিয়েছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিতরা হলেন- ইশতিয়াক সাদেক (৪২ ভোট), আদনান রহমান দিপন (৪০ ভোট), আবুল বাশার (৪০ ভোট), আমজাদ হোসেন (৪০ ভোট), শাহনিয়ান তানিন (৪২ ভোট), মকসেদুল কামাল (৪১ ভোট), ফয়াজুর রহমান-(৪২ ভোট), এম নাজমুল ইসলাম- (৩৭ ভোট), ফারুক আহমেদ-(৪২ ভোট), মঞ্জুর আলম-(৩৯ ভোট), মেহরাব আলম চৌধুরী- (৪১ ভোট) ও ইফতেখার রহমান মিঠু-(৩৪ ভোট)।

এছাড়া ক্যাটাগরি ‘সি’ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৪৫ ভোটের মধ্যে ৩৫ ভোট পেয়েছেন তিনি। দেবব্রত পাল পেয়েছেন ৭ ভোট। পরাজিত হয়ে নির্বাচনের সমালোচনাও করেছেন তিনি। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দু’জনপরিচালক হলেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়য়াল আশিক। এখন পরিচালকদের মধ্য থেকে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হবে।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin