বিগ ব্যাশে খেলতে ছাড়পত্র পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা

বিগ ব্যাশে খেলতে ছাড়পত্র পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা

বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য পাকিস্তানি খেলোয়াড়দের সবুজ সংকেত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অনাপত্তি পত্র তথা এনওসি দেওয়া নিয়ে বিধিনিষেধ আরোপ করেছিল পিসিবি। নতুন সিদ্ধান্তে সব অনিশ্চয়তা অবশ্য কেটে গেছে। 

সেপ্টেম্বরে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমদ সৈয়দ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, পাকিস্তানি ক্রিকেটাররা আপাতত কোনও বিদেশি টি–টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না। কিন্তু শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ নিশ্চিত করেছেন, নির্ধারিত সময়েই বিবিএলে খেলতে আসবেন পাকিস্তানি ক্রিকেটাররা। গ্রিনবার্গ বলেছেন, ‘গত সপ্তাহেই অনুমোদন এসেছে। সবাই খেলবে, সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে—যা আমাদের জন্য দারুণ খবর। কারণ, পাকিস্তান থেকে কয়েকজন অসাধারণ খেলোয়াড় এবার বিবিএলে অংশ নিচ্ছেন। আমরা তাদের খেলা দেখার জন্য মুখিয়ে আছি।’

চলতি মৌসুমের বিবিএল শুরু হবে ১৪ ডিসেম্বর এবং চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। পাকিস্তানের যেসব তারকা এতে খেলছেন তারা হলেন—বাবর আজম (সিডনি সিক্সার্স), শাহীন শাহ আফ্রিদি (ব্রিসবেন হিট), হাসান আলী (অ্যাডিলেড স্ট্রাইকার্স), মোহাম্মদ রিজওয়ান (মেলবোর্ন রেনেগেডস), হারিস রউফ (মেলবোর্ন স্টারস) ও শাদাব খান (সিডনি থান্ডার)।

এই টুর্নামেন্টে সবচেয়ে নজরকাড়া লড়াই হবে বাবর বনাম শাহীনের মুখোমুখি লড়াই। সেটা হবে ৫ ও ১৮ জানুয়ারি। এছাড়া পাকিস্তানি তারকারা মুখোমুখি হবেন ভারতের তারকা রবিচন্দ্রন অশ্বিনেরও। তিনি এবার সিডনি থান্ডারের হয়ে খেলবেন।

অশ্বিনকে দলে নেওয়াকে বিবিএলের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির নিলামে দল না পেয়ে অশ্বিন পুরো মৌসুমের চুক্তিতে থান্ডারে যোগ দিয়েছেন। 

গ্রিনবার্গ বলেছেন, ‘অশ্বিনের যোগদান বিবিএলের জন্য বড় মুহূর্ত। ভারতীয় খেলোয়াড়দের অন্তর্ভুক্তি লিগের মান আরও বাড়াবে। ভবিষ্যতে কীভাবে বিষয়টি এগোয়, তা নির্ভর করবে আমরা বিবিএলে ব্যক্তিগত বিনিয়োগ আনতে পারি কি না তার ওপর।’

ক্রিকেট অস্ট্রেলিয়া বর্তমানে বিবিএলে ব্যক্তিগত বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। গ্রিনবার্গ ও চেয়ারম্যান মাইক বেয়ার্ড আশা করছেন, বছরের শেষ নাগাদ এই বিষয়ে অগ্রগতি হবে।

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin