বিইউপির সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

বিইউপির সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস (৩৫) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া।

গ্রেপ্তার মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিয়া এলাকার দেবেন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মূল অভিযুক্ত সোহেল রোজারিওর সহযোগী বলে জানা গেছে। মামলার অন্যান্য আসামি হলেন সাভারের কমলাপুরের গোয়ালিয়া এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লবের সহযোগিতায় ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভুক্তভোগী মামলা দায়ের করেন। পরে গতকাল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সহযোগী মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin