বিনা ভোটে বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

বিনা ভোটে বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আজ বুধবার (১ অক্টোবর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। সকালেই সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ পরিচালক প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

যে কারণে চট্টগ্রাম বিভাগ থেকে গায়ক আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে কোনও বাধা থাকেনি।

বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া ১৬ জনের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন।

এর ফলে চট্টগ্রাম বিভাগের কোটায় পরিচালক পদে বৈধ প্রার্থী আছেন ২ জন; কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী।

চট্টগ্রাম বিভাগ থেকে অন্য আর কোনও প্রার্থী না থাকায় এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন JamunaTV | খেলাধুলা

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প...

Oct 01, 2025
কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০ JamunaTV | খেলাধুলা

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক:কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin