রামুতে রাবার বাগানে পড়েছিল যুবকের লাশ  

রামুতে রাবার বাগানে পড়েছিল যুবকের লাশ  

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে রাবার বাগানে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১ অক্টোবর) সকালে ওই ইউনিয়নের পূর্ব কোলালপাড়া এলাকায় ১ নম্বর ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাবার বাগানের শ্রমিকরা কষ সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। তবে কেউই নিহত যুবকের পরিচয় জানেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছবি দেখে এখানে এসেছি। নিহত যুবককে এলাকার কেউ চেনেন না। ধারণা করা হচ্ছে, হয়তো বাইরে কোথাও এই যুবককে হত্যার পর, এখানে এনে ফেলে রাখা হয়েছে।  

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin