বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলো

বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলো

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলো। এক্ষেত্রে যারা প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য বিডা ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ পরামর্শ থেকে কারখানা স্থাপন পর্যন্ত পূর্ণ সহায়তা প্রদান করবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজনে ‌‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হয়।  

এই সেমিনারে তুর্কি ব্যবসায়ী, শিল্পনেতা এবং উন্নয়ন সহযোগীরা একত্রিত হয়ে বাংলাদেশের কৌশলগত বিনিয়োগ সুযোগ নিয়ে আলোচনা করেন।  

ইস্তাম্বুলের ডেল্টা হোটেলস বাই ম্যারিয়ট, লেভেন্টে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ করছে বা বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে এমন ৩০টিরও বেশি তুর্কি কোম্পানি অংশগ্রহণ করে।  

বিডা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ দূতাবাস, তুরস্ক ও ইন্ডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে।  

সেমিনারে বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  

তিনি বাংলাদেশের টেক্সটাইল, ইলেকট্রনিক্স ও নবায়নযোগ্য জ্বালানিখাতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন।  

এসময়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। রপ্তানি, মুদ্রার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে অনুকূল অবস্থায় রয়েছে। সরকার ব্যবসা সহজীকরণের জন্য ইতোমধ্যে ৩২টি লক্ষ্যভিত্তিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে।  

এসময়ে তিনি  আরো বলেন, যারা প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য বিডা ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ পরামর্শ থেকে কারখানা স্থাপন পর্যন্ত পূর্ণ সহায়তা প্রদান করবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন।

এসএমএকে/এএটি

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin