জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম সময়ে ফল প্রকাশে রেকর্ড, পাস ৯৪.৬২ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম সময়ে ফল প্রকাশে রেকর্ড, পাস ৯৪.৬২ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবার মাত্র ৬০ দিনের মধ্যে একটি কোর্সের সোয়া লাখ পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। এটি পেয়েছেন ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পরীক্ষায় সারাদেশের ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ২৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় পাসের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন দ্রুততম সময়ে ফল প্রকাশে এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, সবার প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মাত্র ৬০ দিনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের রেজাল্ট দেওয়া সম্ভব হলো, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি রেকর্ড।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results-এ ফল পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এএএইচ/কেএএ/

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin