বিপিএল থেকে বিএফএল, নতুন পরিচয়ে ঘরোয়া ফুটবল

বিপিএল থেকে বিএফএল, নতুন পরিচয়ে ঘরোয়া ফুটবল

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর এখন নতুন পরিচয়ে। দীর্ঘ এক যুগ ধরে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ নামে পরিচিত প্রতিযোগিতাটি এবার থেকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে।

ঘটনার শুরু ২০০৭ সালে, যখন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশেও পেশাদার লিগ আয়োজনের প্রস্তাব দেয়। তড়িঘড়ি করে বাফুফে নাম দেয় ‘বি লিগ’। তবে নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, কারণ অনেকেই মনে করেছিলেন এটি দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা।

২০০৮ সালে সভাপতি হন কাজী সালাউদ্দিন। তিনি বুঝলেন নাম বদল জরুরি। তাই বি লিগ হয়ে গেল ‘বাংলাদেশ লিগ’। যদিও এতে কিছুটা বিভ্রান্তি কমে, তবুও মর্যাদা পুরোপুরি ফুটে ওঠেনি।

২০১১ সালে আবারও পরিবর্তন, নাম রাখা হয় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’। প্রায় ১৩ বছর ধরে এই নামেই মাঠে গড়িয়েছে দেশের শীর্ষ লিগ। তবে সমস্যা হলো ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল; যা ফুটবল লিগের পরিচিতিকে আড়াল করে দিতে থাকে।

অবশেষে বাফুফের জরুরি সভা ও ক্লাব প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নতুন নামকরণ করা হলো। সভাপতি তাবিথ আউয়াল এবং লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান ঘোষণা দেন, এবার থেকে লিগের নাম বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।

নতুন নামের সঙ্গে বদলাবে লিগের লোগোও। সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন ব্যস্ততা ব্যানার, পোস্টার ও ব্র্যান্ডিং নিয়ে। আগামীকাল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে এই নতুন নামে যাত্রা শুরু করবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা।

বসুন্ধরা গ্রুপ থাকছে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে, পাশাপাশি নতুন স্পন্সর নিয়েও আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, নতুন নাম শুধু পরিচয়ই বদলাবে না, বরং দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার পথও প্রশস্ত করবে।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin