পোশাক খাতে দ্বিপক্ষীয় চুক্তি করতে চায় কসোভো

পোশাক খাতে দ্বিপক্ষীয় চুক্তি করতে চায় কসোভো

কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তারা। নিউইয়র্ক সিটির একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে অভিবাসন, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পারিক বিনিময়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট ওসমানী কসোভোকে দ্রুত ও অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

কসোভোর সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশটি টানা দ্বিতীয় বছরের জন্য এই অঞ্চলে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি রেকর্ড করেছে। গণহত্যার পর কসোভো সফলভাবে তার অর্থনীতি পুনর্গঠন করেছে এবং এখন নিরাপত্তা ও আইনের শাসনের দিক থেকে ইউরোপের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে স্থান পেয়েছে।

ওসমানী উল্লেখ করেন, কসোভোতে ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি নাগরিক কাজ করছেন, যারা দেশটির অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রেসিডেন্ট ওসমানী বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটি বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন। সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বস্ত্র খাতে দ্বিপক্ষীয় চুক্তির সুপারিশ করেন।

প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ওসমানীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং অর্থনৈতিক সুযোগ অনুসন্ধানে কসোভার বাণিজ্য প্রতিনিধি দলকে ঢাকায় পাঠানোর জন্য উৎসাহিত করেন। তিনি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের জন্য নিয়মিত যুব বিনিময় কর্মসূচিকেও সমর্থন করেন।

বৈঠকে উপস্থিত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে এবং উভয় দেশই লাভবান হবে।

আসিফ নজরুল বলেন, কসোভোতে বাংলাদেশি কর্মীরা দেশের আতিথেয়তা ও উষ্ণতার কথা প্রায়ই বলে থাকেন।

সভায় সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin