বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।  

রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷  

এতে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভুঁইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

বিশেষজ্ঞদের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন৷ 

সভায় ইতোপূর্বে আলোচিত বিষয়গুলো পুনঃ: পর্যালোচনা করা হয়। এতে কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।  

এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এসময় উপস্থিত ছিলেন।  

এমইউএম/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin