বিসিবিতে ভোট ছাড়াই পরিচালক হওয়ার পথে বুলবুল-ফাহিম!

বিসিবিতে ভোট ছাড়াই পরিচালক হওয়ার পথে বুলবুল-ফাহিম!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। ঢাকা বিভাগ থেকে এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বুলবুল ও ফাহিমের পরিচালক হওয়ার পথ সুগম হয়েছে। 

নির্বাচনে ৫১টি মনোনয়নপত্রের মধ্যে ৪৮টি বৈধ হয়েছে। বাতিল করা হয়েছে ৩টি। বাতিল হওয়া মনোনয়নপত্র ৩টি হলো জামালপুর জেলা ক্রীড়া সংস্থার রেদোয়ান ফুয়াদ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হাসান ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের।  

ঢাকা বিভাগের অধীনে মনোনয়নপত্র তুলেছিলেন বুলবুল, ফাহিম ও ফুয়াদ। এখান থেকে বিসিবি পরিচালক হবেন দুই জন। এখন ফুয়াদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বর্তমান বোর্ড সভাপতি বুলবুল ও সহ-সভাপতি ফাহিম।

সোমবার সংবাদমাধ্যমকে রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, ‘ঢাকা বিভাগে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেটি জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এসএম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের। সমর্থনকারীর কাউন্সিলর ফরমে প্রদত্ত স্বাক্ষরের সঙ্গে মনোনয়নপত্র ফরমে প্রদত্ত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। স্বাক্ষরের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।’

তবে এর প্রতিবাদে মঙ্গলবার আপিল করতে পারেন জামালপুরের  সংগঠক ফুয়াদ। বুধবার মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তখন পরিষ্কার হবে বুলবুল ও ফাহিমের নির্বাচিত হতে শেষ পর্যন্ত ভোটের প্রয়োজন হবে কিনা।

যদিও এরই মধ্যে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আব্দুর রাজ্জাক, খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলি খান, সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল থেকে শাখাওয়াত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin