বিসিএসএম’র চেয়ার ড. তাসনিম সিদ্দিকী, কো-চেয়ার সাইফুল হক

বিসিএসএম’র চেয়ার ড. তাসনিম সিদ্দিকী, কো-চেয়ার সাইফুল হক

অভিবাসন খাতে সুশীল সমাজের প্রতিনিধিদের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্র্যান্টস (বিসিএসএম)  তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর)  এজিএমের মাধ্যমে সংবিধান অনুসারে একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে ৯ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়েছে। এতে চেয়ার পদে ড. তাসনিম সিদ্দিকী (রামরু), কো-চেয়ার পদে সৈয়দ সাইফুল হক (ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এবং কোষাধ্যক্ষ পদে রঞ্জিত চন্দ্র দাস (বাসটোব) নির্বাচিত হয়েছেন। আর রামরু হচ্ছে বিসিএসএমের সচিবালয়।

বিসিএসএম বাংলাদেশের শিক্ষাবিদ ও গবেষক, অভিবাসী অধিকার, মানবাধিকার এবং নারী অধিকার সমিতি, প্রবাসী গোষ্ঠী, এনজিও এবং বেসরকারী খাতের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। এটি সম্মিলিতভাবে দেশে এবং বিদেশে অভিবাসী শ্রমিকদের অধিকার প্রচার ও সুরক্ষার জন্য কাজ করে। বর্তমানে প্ল্যাটফর্মটি ২৩টি সাংগঠনিক এবং ৯ জন স্বতন্ত্র সদস্য নিয়ে গঠিত।

২০১৬ সালে যখন বাংলাদেশ নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) আয়োজন করতে সম্মত হয়, তখন দেশের সুশীল সমাজ সংগঠনগুলো একত্রিত হয়ে জিএফএমডি’র জন্য বাংলাদেশ সিভিল সোসাইটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করে।

জিএফএমডি’র অফিসিয়াল আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিবাসীদের অধিকারকে রাখার ক্ষেত্রে প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিবাসন, উন্নয়ন ও মানবাধিকার সম্পর্কিত পিপলস গ্লোবাল অ্যাকশন (পিজিএ) এবং জিএফএমডি সফলভাবে সম্পন্ন হওয়ার পরে, সদস্য সংস্থাগুলো অংশীদারত্ব অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৭ সালের ২৩ জানুয়ারিতে অনুষ্ঠিত একটি সভায়, বিসিএসসিসিকে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্র্যান্টস (বিসিএসএম) এ রূপান্তরিত করা হয়েছিল— যাতে অভিবাসনের উদীয়মান চ্যালেঞ্জগুলো আরও টেকসই উপায়ে মোকাবিলা করা যায়।

তৃতীয় এজিএম-এ ৯টি সংস্থাকে নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচিত করা হয়েছিল। এর মধ্যে আছে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু), ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাস্তব, কর্মজীবী নারী, আইন ও সালিশ কেন্দ্র (এএসকে), মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), ফিল্ম ফর পিস ফাউন্ডেশন, ডেভকম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)।

বিসিএসএম সব নবনির্বাচিত সদস্য সংগঠনকে অভিনন্দন জানায় এবং বিশ্বব্যাপী বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা সমুন্নত ও এগিয়ে নেওয়ার সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার জন্য তাদের নেতৃত্বের প্রত্যাশা করছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin