বন্দরের এনসিটিতে যন্ত্রাংশের কনটেইনারে আগুন

বন্দরের এনসিটিতে যন্ত্রাংশের কনটেইনারে আগুন

চট্টগ্রাম: বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) হ্যান্ডওভার এলাকায় আমদানি করা যন্ত্রাংশের একটি কনটেইনারে আগুন লাগলে দ্রুত নেভাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, গত ১৯ সেপ্টেম্বর এম ইয়োকোহামা জাহাজে সিঙ্গাপুর থেকে কনটেইনারটি বন্দরে আসে। ২৪ সেপ্টেম্বর কনটেইনারটি বন্দর চত্বরে রাখা হয়।

তিনি জানান, ৪০ ফুট লম্বা কনটেইনারটিতে মোবাইল ফোন, মোটরসাইকেল ও কম্পিউটারের সরঞ্জাম ছিল। মোবাইল ফোনের ব্যাটারিও ছিল। ওভার হিট বা ঘর্ষণজনিত কারণে উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা সংশ্লিষ্টদের।  

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, কনটেইনারটি খালাসের জন্য এখনো বিল অব এন্ট্রি জমা পড়েনি। ধোঁয়া দেখার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কনটেইনারটির সিল কেটে বেশির ভাগ পণ্য বের করা সম্ভব হয়েছে। কিছু কার্টন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসেন কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এবং বন্দরের টার্মিনাল ম্যানেজার।  

এআর/টিসি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin